প্রকাশিত: Mon, Mar 27, 2023 10:46 AM
আপডেট: Fri, Jun 12, 2026 11:50 PM

‘স্যার’ বলে কোনো শব্দ নেই!

মাসুদ রানা : ইংরেজিতে ‘স্যার’  বলে কোনো শব্দ নেই। তবে, ঝরৎ আছে। কিন্তু এর উচ্চারণে য-ফলা-আকারের (ুধ) অস্তিত্ব নেই। সুতরাং, 'ঝরৎ' বুঝাতে ‘স্যার’ (ঝধৎ) লেখা ভুল। ইংরেজি  'ঝরৎ' শব্দের উচ্চারণ বাংলায় লিখতে হলে, লিখতে হবে ‘সার’। বাংলা অভিধানে ‘সার’ শব্দের তিনটি অর্থ দেখানো হয়েছে। (১) পংক্তি, শ্রেণী, সারি (সারে সারে সাজানো)। (২) ব্রিটিশ সরকারের উচ্চ খেতাব বিশেষ (সার সুরেন্দ্রনাথ), শিক্ষা অফিসার প্রভৃতি মাননীয় ব্যক্তিকে সম্বোধনের শব্দ। (৩) শ্রেষ্ঠ বা উৎকৃষ্ট অংশ (সর্বধর্মের সার); বৃক্ষাদির শক্ত মজ্জা; দুগ্ধাদির সর বা ননি; তেজ, বীর্য; গূঢ় তাৎপর্য, মর্মার্থ, সংক্ষিপ্ত নিষ্কর্য (শাস্ত্রের সার); জমির উর্বরতা বর্ধক; একমাত্র সম্বল (কথাই সার)। সুতরাং, আপনারা 'স্যার' নিয়ে তর্ক করছেন বৃথাই! তর্ক করতে হলে, 'সার' নিয়ে করুন! ২৫/০৩/২০২৩। লণ্ডন, ইংল্যাণ্ড